সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাজার স্টেশন মুক্তির সোপানে বৃক্ষ মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সারাদেশের মানুষকেই পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী পদক্ষেপ বাস্তবায়ন সৌন্দর্য বর্ধন ও দেশকে সবুজায়নের জন্য বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) গণপ্রতিরায় এর সভাপত্বিতে উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি মোঃ সাইফুল ইসলাম সানতু পুলিশ সুপার সিরাজগঞ্জ, কাজী তারিকুর রহমান বিভাগীয় কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, পাবনা প্রমুখ।
মেলার প্রথম দিনেই ব্যাপক ক্রেতার ভীর পরিলক্ষিত হয়। স্টল মালিক মান্নান বলেন, আমার স্টলে দেশী বিদেশী ৩৬ ধরনের বৃক্ষচারা রয়েছে। এবার বিক্রী ভালো হবে বলেও তিনি আশা করেন।
ক্রেতা মিতু আক্তার জানান, প্রথম দিনেই ভালো ফুলের চারা ক্রয়ের জন্য আমি মেলায় এসেছি, তিনি আরো জানান আমার বাড়ির ছাদে ফুল,ফলসহ বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি।
সামাজিক বন বিভাগ, পাবনার আয়োজনে ও জেলা প্রশাসক সিরাজগঞ্জের সহায়তায় এ বৃক্ষ মেলায় মোট ৩৮টি স্টল হয়েছে। মেলা আগামী পহেলা আগস্ট শেষ হবে।









































