নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নান্দাইল রোড স. প্রা. বিদ্যালয়ে পরিচ্ছন্নতা  অভিযান উদ্বোধন 

“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন নেছা।

তিনি জানান উপজেলার ১৭৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে পরিস্কার পরিচ্ছনতা অভিযান কার্যাক্রম চলছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন নেছা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আনজুর সভাপতিত্বে ছাত্র/ছাত্রীদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন নেছা ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বিদ্যালয় ও নিজ নিজ বাড়ির আঙিনা প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অন্যতম পূর্বশর্ত। বিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখা শুধু শিক্ষকদের দায়িত্ব নয়; শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের সকলের সম্মিলিত দায়িত্ব।

তিনি শিক্ষার্থীদের নিজেদের শ্রেণিকক্ষ, বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। এসময় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শরিফ মোস্তফা, তৌফিকুল ইসলাম, জ্যোতি রানী চৌহান, মুখছেদুন্নাহার, শারমিন আক্তার, শামীমা নাসরীনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত সবাই নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রেখে একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও মনোরম শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়