চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

চৌহালীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি)আসনের জাতীয় সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলিম।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন সংক্রান্ত কার্যক্রম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যমুনা নদীর ভাঙন, চুরি-ডাকাতি প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ ফরিদ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. বি. এম. কায়সার আহমেদসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়