নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৩ জুলাই, ২০২৪

সোনারগাঁয়ে ১৬০০ অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করল তিতাস কর্তৃপক্ষ

ছবি: প্রতিদিনের সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুদিনের বিশেষ অভিযানে ১ হাজার ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

বুধবার (৩ জুলাই) এবং মঙ্গলবার (২ জুলাই) দিনব্যাপী উপজেলার সাদিপুর, মিরেরটেক, হাতুড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ জোনের ম্যানেজার এরশাদ মাহমুদ এ বিষয়ে বলেন, এসব এলাকায় দীর্ঘদিন ধরে আবাসিক ও অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিল। এতে করে সরকার রাজস্ব হারাচ্ছিল।

এছাড়া ওই এলাকার শিল্পপ্রতিষ্ঠানে বৈধ গ্যাস পাওয়া যাচ্ছিল না। শিল্প মালিকরা অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ কমিটি গঠন করেন। সেই অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ কমিটির সদস্যদের সহযোগিতায় পুলিশ ও ম্যাজিস্ট্রেট ছাড়াই বিশেষ এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারায়ণগঞ্জ,সোনারগাঁয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়