reporterঅনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর, ২০১৬

পার্কে অসামাজিক কার্যকলাপ, আটক ১৪ তরুণ-তরুণী

রাজশাহীর বাঘার একটি পার্কে অভিযান চালিয়ে ১৪ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার সাবেরহাট এলাকায় অবস্থিত ‘প্রগতি’ পার্ক থেকে তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, আটককৃতরা পার্কে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে বিকেলে সেখানে অভিযান চালানো হয়।এ সময় আট তরুণ ও ছয় তরুণীকে আটক করা হয়। তাদের বাড়ি বাঘা ও নাটোরের বিভিন্ন উপজেলায়।

ওসি আরো জানান, এর আগেও এই পার্কে অভিযান চলানো হয়েছে। তবে এবারের অভিযানের সময় পার্কের মালিকপক্ষের লোকজন পালিয়ে যায়। তাই তাদের আটক করা যায়নি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পার্কে অসামাজিক কার্যকলাপ,আটক ১৪ তরুণ-তরুণী,রাজশাহীর বাঘা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist