নিজস্ব প্রতিবেদক

  ১৫ জানুয়ারি, ২০১৭

রাতের তেজগাঁও থাকে বাস-ট্রাকের দখলে

বাসগুলো হলো আলম এশিয়া, সোনার বাংলা, তিতাস, জলসিঁড়ি, বাদশা, নিরব, পিপিএল সুপার, শাহ ফতেহ আলী, সৌখিন ওভি এন্টারপ্রাইজ অন্যন্যা ক্লাসিক

রাজধানীর তেজগাঁওয়ে রাজপথ দিনের বেলায় মোটামুটি ঠিক থাকলে রাতে পাল্টে যায় চিত্র। সন্ধ্যা হতে রাস্তার দুই পাশে বাড়তে থাকে গাড়ির দীর্ঘ লাইন। দখল হতে থাকে এলাকার সব রাস্তা। রাত ৮টা-৯টা থেকে পুরোদমে শুরু হয় বাস-ট্রাক পার্কিয়ের প্রতিযোগিতা। এ ছাড়া লিংক রোডগুলোতে দিনেও থাকে বাস-ট্রাক ও বিভিন্ন কোম্পানির প্রাইভেট কারের দখলে। এই রাস্তাগুলোতে এমনভাবে গাড়ি রাখা হয় রিকশা চলাচল করাতো দূরের কথা হাঁটা চলাও দায় হয়ে পড়ে।

মহাখালী, নাবিস্কো, তিব্বত, সাতরাস্তা লিংক রোডসহ আশপাশের বেশ কয়েকটি রাস্তা সরেজমিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখা গেছে, সন্ধ্যা হতে রাস্তার দুই পাশে জমতে থাকে বাস। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ট্রাকও। রাতে সড়কে যখন গাড়ির পরিমাণ কমতে থাকে তখন থেকে শুরু হয় বাস রাখার যুদ্ধ। কার আগে কে রাখবে তারই প্রতিযোগিতা। রাত ১০টা বা একটু গভীর হতে রাস্তার দুই পাশে জমে থাকে শত শত বাস-ট্রাক। দখল হয়ে যায় এসব রাস্তা ও লিংক রোডগুলো। এসব গাড়িগুলো হলেÑআলম এশিয়া, সোনার বাংলা, তিতাস, জলসিড়ি, বাদশা, নিরব, পিপিএল সুপার, শাহ ফতেহ আলী, সৌখিন, ওভি এন্টারপ্রাইজ, অন্যান্যা ক্লাসিক ও বন্যা পরিবহনসহ ট্রাক, কাভার্ড ভ্যান ও রিকশা।

এ ছাড়া দিনের বেলায় রাজপথে তেমন একটা দেখা না গেলেও লিংক রোডগুলোতে থাকে বিভিন্ন প্রাইভেট কোম্পানির বাস-ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশাওয়ালাদের দখলে। নাবিস্কো থেকে বাবলি, তিব্বত থেকে সকালের খবর প্রেস, চ্যানেল আই অফিস থেকে সাতরাস্তা, সেখান থেকে প্রায় ফার্মগেট পর্যন্ত প্রায় পুরো রাস্তাই থাকে কোম্পানিওয়ালাদের নিয়ন্ত্রণে। তখন সড়কে একটি রিকশায় চললে অন্যটিকে দাঁড়িয়ে সাইট দিতে হয়। এ ছাড়া হেঁটে চলাচলের জন্য দুই পাশের ফুটপাত দখলমুক্ত হলেও ভাঙাচোরা বিভিন্ন স্থাপনা রয়ে গেছে। এ কারণে অনেকে রাস্তা দিয়ে চলাফেরা করছে। এতে মানুষ খুব ঝুঁকি নিয়ে চলাফেরা করছে বলে মনে করেন পথচারীরা। এই প্রসঙ্গে বাবলী মোড়ে দাঁড়িয়ে থাকা হাবিবুল্লাহ নামে এক পথচারীরর সঙ্গে কথা হয়। তিনি একটি প্রাইভেট কোম্পানি চাকরি করেন। থাকেন বাবলির পাশে একটি মেসে। প্রতিদিন এই রাস্তা দিয়ে অফিসে যাতায়াত করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘অফিস কাছে থাকায় প্রতিদিন হেঁটে চলাফেরা করি। রাস্তার দুই পাশে বিভিন্ন কোম্পানির গাড়ি কয়েকটি করে লাইন থাকে। এছাড়াও থাকে রিকশার সারি। মনে খুব ভয় নিয়ে হাঁটাচলা করতে হয়। কখন যে গাড়ি বা রিকশা গায়ের ওপর উঠিয়ে দেয়।

এই প্রসঙ্গে জানতে চাইলে তেজগাঁও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ সফি বলেন, বাসস্ট্যান্ডে যানজটমুক্ত রাখার ঘোষণা দিয়েছিলেন মেয়র আনিসুল হক। সেই প্রেক্ষিতে ওইখান থেকে বাস সরিয়ে এনে সড়কের আসে পাশে রাখা হয়। থানার ওসির সঙ্গে কথা বলে রাত থেকে সকাল সাতটা পর্যন্ত তারা বাস রাখে। তবে তেজগাঁও এলাকায় গাড়ি পার্কিং জায়গা করা হবে। তখন এই সমস্যার সমাধান হবে।

দিনে রাস্তার পাশে বিভিন্ন কোম্পানির গাড়ি রাখার প্রসঙ্গে তিনি বলেন, উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে কিছু স্থাপনা উচ্ছেদ করেছে। এগুলো উচ্ছেদ হবে, তবে একটু সময়ের দরকার, বলেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist