reporterঅনলাইন ডেস্ক
  ৬ ঘণ্টা আগে

পূবালী ব্যাংকের সিএলএস এজেন্ট সম্মেলন

গ্রাহকসেবার মানোন্নয়ন, ঋণ বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি. নিয়মিতভাবে তার সিএলএস নেটওয়ার্কের সক্ষমতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগের উদ্যোগে সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ প্রধান কার্যালয় মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মোঃ শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন রিটেইল বিজনেস বিভাগের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মালেকুল ইসলাম। এ সময় ব্যাংকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধানগণ, প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ এবং সিএলএস এজেন্টগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের সেরা ১৩ জন সিএলএস এজেন্টের মধ্যে তাদের অসাধারণ কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট, সনদপত্র, মোটরসাইকেল ও মোবাইল ফোন প্রদান করা হয়।

সম্মেলনে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সিএলএস এজেন্টদের কর্মদক্ষতা বৃদ্ধি, গ্রাহকবান্ধব সেবা সম্প্রসারণ, ঋণ বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নেটওয়ার্ক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়