reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকে ক্যাশলেস লেনদেন বিষয়ে আর্থিক স্বাক্ষরতা কর্মশালা

নিরাপদ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রসারে ‘আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’ শীর্ষক অর্ধদিবসব্যাপী আর্থিক স্বাক্ষরতা কর্মশালার আয়োজন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। কর্মশালায় ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ এবং উত্তরা শাখার যৌথ উদ্যোগে গতকাল সোমবার উত্তরা শাখায় ‘আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’ শীর্ষক অর্ধদিবসব্যাপী এক আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ছয়টি শাখার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শাখাগুলোর গ্রাহকরা অংশগ্রহণ করেন। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিটের প্রধান মোহাম্মদ আবু ছায়েম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। কর্মশালায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার ও নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব এবং কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন। এছাড়া উত্তরা শাখার ব্যবস্থাপক আবু হানিফ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস, সাভার শাখার ব্যবস্থাপক আবু নাছের আহমেদ, জয়দেবপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাহাবুদ্দিন মজুমদার, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস এবং ডিএসই অ্যানেক্স বিল্ডিং উপশাখার ইনচার্জ মোছাম্মত লায়লা নুর স্মৃতি। অর্ধদিবসব্যাপী এ কর্মশালায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার, সুবিধা ও নিরাপত্তা বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করা হয়। আলোচকরা বলেন, ক্যাশলেস লেনদেন গ্রাহকদের সময় সাশ্রয়ের পাশাপাশি লেনদেনকে আরও সহজ, স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসারের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়