reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০২৬

এনসিসি ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটির সভা

এনসিসি ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ১০ম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন আমানত ও বিনিয়োগ সেবা পর্যালোচনা করা হয় এবং শরী‘আহ্-সম্মত ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. এইচ. এম. শহীদুল ইসলাম বারাকাতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম এবং পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার উপস্থিত ছিলেন। এ সময় শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী সভায় অংশ নেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরী‘আহ্ সেক্রেটারি আবুল কাসেম মো. ছফিউল্লাহ উপস্থিত ছিলেন। সভায় এনসিসি ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের আমানত ও বিনিয়োগ সেবাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়