স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। কর্মশালায় আর্থিক খাতে সুশাসন, পরিপালন সংস্কৃতি এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
গত শনিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আগ্রাবাদে আয়োজিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্সিং অব টেররিজম’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামএলকো মো. সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মাহমুদ চৌধুরী বলেন, গ্রাহকের আস্থা অর্জন এবং দেশের আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকে শক্তিশালী পরিপালন সংস্কৃতি প্রতিষ্ঠা জরুরি। এজন্য সকল কর্মকর্তা-কর্মচারীর সচেতনতা, দক্ষতা ও জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চট্টগ্রাম অঞ্চলের ২৫টি শাখার ব্যামএলকো, শাখাপ্রধান, অপারেশন ম্যানেজার এবং কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ইভিপি মোহাম্মদ মাহমুদ আলম। সংবাদ বিজ্ঞপ্তি।
"









































