reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘লিটিগেশন ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ

ব্যাংকের শ্রেণীকৃত বিনিয়োগ দ্রুত আদায় এবং আইনি ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘লিটিগেশন ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের আইনি প্রক্রিয়া, মামলা ব্যবস্থাপনা এবং বিনিয়োগ আদায়ের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

গত শনিবার (২০ জুন) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সুশাসন নিশ্চিত করতে শ্রেণীকৃত বিনিয়োগ দ্রুত আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খেলাপি বিনিয়োগ আদায়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ, সময়মতো মামলা দায়ের এবং মামলার কার্যক্রম নিবিড়ভাবে তদারকির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ব্যাংকে চলমান ৯০ দিনব্যাপী ‘শ্রেণীকৃত বিনিয়োগ আদায় অভিযান’ সফল করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ঋণ আদালত, ঢাকার যুগ্ম জেলা জজ মো. মোশাররফ হোসেন। তিনি আইনি প্রক্রিয়া, লিটিগেশন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ, সঠিক নথিপত্র প্রস্তুতকরণ, ডিক্রি জারি এবং কার্যকর বিনিয়োগ আদায়ের কৌশল বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও বিচারিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়