অর্থঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তিতে জনতা ব্যাংকের সমন্বয় সভা

অর্থঋণ আদালতে ব্যাংকের চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ে জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সোমবার (৮ জুন) এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ল’ ডিপার্টমেন্ট আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমান, সিএসপি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং ব্যাংকের প্যানেলভুক্ত আইনজীবীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া প্রধান কার্যালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ, বিভাগীয় কার্যালয়ের আওতাধীন এরিয়া প্রধানগণ, সংশ্লিষ্ট বিভাগের উপমহাব্যবস্থাপকবৃন্দ এবং ল’ ডিপার্টমেন্টের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের বিভিন্ন শাখায় শ্রেণীকৃত ঋণের বিপরীতে অর্থঋণ আদালতে চলমান মামলাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।বক্তারা খেলাপি ঋণ আদায়ে আইনি কার্যক্রমের গতি বাড়ানো এবং আদালতে চলমান মামলাগুলোর কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। সভায় মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ব্যাংকের আর্থিক সুরক্ষা ও ঋণ পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
"








































