১৭ এপ্রিল, ২০২৩
ঢাকা ব্যাংকের ই-ঋণ চালু

ঢাকা ব্যাংক অ্যান্ড টু অ্যান্ড ডিজিটাল লোন অ্যাপ ‘ঢাকা ব্যাংক ই-ঋণ’ চালু করেছে। সম্প্রতি ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পণ্যটির উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক ও ক্যাশ অ্যালায়েন্স লিমিটেডের (টেকনোলজি পার্টনার) চেয়ারম্যান সৈয়দ আলী জোহের রিজভী। ই-ঋণ অ্যাপের মাধ্যমে একজন গ্রাহক ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারবেন। ব্যাংকিং কার্যদিবসে আবেদন করার ২ ঘণ্টার মধ্যে ঋণটি তার অ্যাকাউন্টে বিতরণ করা হবে। এ সময় ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, ক্যাশ অ্যালায়েন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান দীপক হাজারীলাল সালুজা, পরিচালক লুৎফে মাওলা আইয়ুব ও উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন








































