মজার জোকস

স্ত্রীর জন্মদিনে লোহার খাট উপহার
রোমেন ও তার স্ত্রীর মধ্যে কথা হচ্ছে-
স্ত্রী: কাল তো আমার জন্মদিন। গত বছর এই দিনে তুমি আমাকে একটি লোহার খাট বানিয়ে দিয়েছিলে।
স্বামী: হুম দিয়েছিলাম, তো?
স্ত্রী: তা এ বছর কী দিচ্ছ, শুনি।
স্বামী: ভাবছি এ বছর ওই লোহার খাটে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেব।
সুন্দরীর মাঝে কী আছে?
পার্টিতে সবার দৃষ্টি কেড়ে নিল এক সুন্দরী যুবতী। পুরুষেরা ঘিরে রেখেছে তাকে। এক বিবাহিত মহিলা খুব সেজেগুজে এসেছেন তার স্বামীর সঙ্গে। হিংসায় জ্বলেপুড়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত স্বামীকে বলেই ফেললেন-
স্ত্রী: আচ্ছা, ওই ফালতু চেহারার ছুঁড়িটার মধ্যে সবাই কী পেল যে এমন পাগল হয়ে দেখছে।
স্বামী: আমিও তাই ভাবছি। তুমি একটু বস। আমি দেখে আসি ওর মধ্যে কী এমন দেখা আছে।
ওজন কমানোর নিনজা টেকনিক
অনেক দিন পর হোস্টেল থেকে বাড়ি ফিরেছে মৌ। ফ্রিজ খুলে সে দেখে, ফ্রিজের ভেতর ভীষণ সুশ্রী একটি মেয়ের ছবি রাখা।
মৌ ছুটে গেল মায়ের কাছে, ‘মা, ফ্রিজের ভেতর একটা সুন্দরী মেয়ের ছবি রাখা দেখলাম।’
মা: হুম্। এটাকে বলে ‘পিকচার ডায়েট’। যখনই আমি কোনো খাবার নেওয়ার জন্য ফ্রিজ খুলি, মেয়েটাকে দেখলেই আমার মনে হয়, আমাকেও ওর মতো সুন্দরী হতে হবে। তখন আর খাওয়া হয় না।
মৌ: বাহ্! দারুণ। তা উপকার পাচ্ছ?
মা: পাচ্ছি আবার পাচ্ছি না।
মৌ: কেমন?
মৌ: আমার ওজন কমেছে আট কেজি। কিন্তু বারবার ফ্রিজ খোলার কারণে তোর বাবার ওজন ১০ কেজি বেড়েছে!
বসের কাছে ছুটি চাইতে গেল মতিন, অতঃপর
মতিন: স্যার, আমার একদিনের ছুটি দরকার।
বস: বছরে ৩৬৫ দিনে প্রতি সপ্তাহে দুদিন করে ৫২ সপ্তাহে আপনি সাপ্তাহিক ছুটি পান মোট ১০৪ দিন। বাকি রইলো ২৬১ দিন। প্রতিদিন ১৬ ঘণ্টা আপনি অফিসের বাইরে কাটান। সে হিসাবে আপনি অফিসের বাইরে থাকেন মোট ১৭০ দিন। বাকি রইল ৯১ দিন। প্রতিদিন ৩০ মিনিট করে আপনাকে চা পানের বিরতি দেওয়া হয়। হিসাব অনুযায়ী, রইল বাকি ৬৮ দিন। প্রতিদিন এক ঘণ্টা করে আপনাকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। রইল বাকি ২২ দিন। দুদিন আপনি অসুস্থতার জন্য ছুটি কাটান। রইল ২০ দিন। বছরে ১৯ দিন থাকে সরকারি ছুটি, রইল আর ১ দিন।
"









































