reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জুন, ২০২৬

মজার জোকস

*

বাঙালিকে কদর দিতে জানে বুদ্ধিমানরা

গুপ্তচর: জন্ম থেকে গুজব শুনতে শুনতে কোনটা মিথ্যা আর কোনটা রিয়েল বুঝে গেছি। এইগুলা ব্যাপার না।

সিআইএ: হু আর ইউ রিয়েললি? তোমার রহস্য উদঘাটন না করতে পারলে আমি আফসোসেই মরে যাবো।

গুপ্তচর: আমি সাধারণ বাংলাদেশি। যাকে তোমরা গুপ্তচর ভেবে ভুল করেছো।

সিআইএ: ফিল আপ দিস ফর্ম, ভেরি কুইকলি।

গুপ্তচর: কিসের ফর্ম এটা?

সিআইএ: তোমাকে আজ থেকে সিআইএ’র ট্রেইনার হিসেবে নিয়োগ দিতে চাই। এমন লোকই তো আমরা খুঁজেছিলাম। আই স্যালিউট ইউ, বস!

*

পুরুষের যে কষ্ট কখনো যাবে না

সাত জন সাধু সাতটি পাটি বিছিয়ে তপস্যা করছে। এক লোক বড় সাধুর কাছে এসে জিজ্ঞাসা করলো-

লোক: বাবা, মেয়েরা আমার দিকে তাকায় না। দয়াকরে কিছু উপায় করেন।

লোকটির কথা শুনে বড় সাধু তার পাশে বসা ছোট সাধুকে বললো-

বড় সাধু: ওই ছোট, এইখানে আরেকটা পাটি বিছায় দে।

*

পাগল যখন অংক করে

দীর্ঘদিন চিকিৎসা করার পর তিন পাগলকে নিয়ে বসেছেন চিকিৎসক-

চিকিৎসক: বলো তো, ৩ কে ৩ দিয়ে গুণ করলে কত হয়?

১ম পাগল: ৩৯৮

হতাশ চিকিৎসক দ্বিতীয় জনকেও একই প্রশ্ন করলেন।

২য় পাগল: মঙ্গলবার

হতাশ হয়ে চিকিৎসক তৃতীয় জনকেও একই প্রশ্ন করলেন।

তৃতীয় পাগল: ৯

চিকিৎসক: ভেরি গুড! এবার বলো তো, তুমি এটা কীভাবে বের করলে।’ খুশি হয়ে বললেন চিকিৎসক।

৩য় পাগল: খুবই সহজ! ৩৯৮ থেকে মঙ্গলবার বিয়োগ করেছি!

*

লোভী প্রেমিকার চালাক প্রেমিক

প্রেমিকার ফোন পেয়েই সতর্ক প্রেমিক-

প্রেমিক: হ্যাঁ, কত টাকার রিচার্জ করব বলো?

প্রেমিকা: তোমার কি মনে হয় আমি প্রতিবার ফোন করি শুধু রিচার্জ করার জন্য?

প্রেমিক: তাহলে বলো এবার কি চাও।

প্রেমিকা: এবার কয়েকটা জামা কিনে দাও।

প্রেমিক: তাহলে আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়