reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুন, ২০২৬

শহরালির কড়চা

দুধ নাকি নেই ঘিয়ের মধ্যে

দুধের মধ্যেও পানি!

খাদ্যে ভেজাল খুব গভীরে

আমরা কী তা মানি?

শাকসবজি ফলমূলেতে

বিষের আনাগোনা!

ফুচকা, বিস্কুট, চানাচুরেও

জীবানুর বীজ বোনা!

মাছ, মাংস ডিমের মাঝেও

নেই গুনাগুন ঠিক

পানি, বাতাস নয় শুদ্ধ

দুষণ চারিদিক!

শিশু খাবার রোগীর পথ্য

তাও ভেজালে ভরা!

ভেজালকারীর শাস্তি হবে

আছে বার্তা কড়া?

শাস্তি ভেজাল দোস্তি ভেজাল

ভেজাল রন্ধ্রে রন্ধ্রে,

খাদ্যে ভেজাল দূর হবে না

ভেজাল ভরা যন্ত্রে!

- সুলতান মাহমুদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়