১৪ জুন, ২০২৬
শহরালির কড়চা

সওদা কিনি কীসে
পাইনে আমি দিশে
দাম যে শুধুই বাড়ে।
পকেট ভর্তি টাকা
এক নিমিষে ফাঁকা
ঋণের বোঝা ঘাড়ে।
বাড়ি ফিরে দেখি
গিন্নির মেজাজ সে কি!
লঙ্কা যেন পোড়া!
সারাটা দিন ঘুরে
ব্যাগ আনলে না পুরে?
ডিম দেবে কি ঘোড়া!
অল্প আয়ে চলি
দামের জ্বালায় জ্বলি
চিন্তা মাথায় ঘোরে।
সবজি সাজে তাজা
মাছ বাঁকায় না মাজা
ফরমালিনের জোরে।
বাজারের এই চালে
সংসার নামের জালে
পড়ছি গলায় ফাঁসি।
জিনিসপাতির দামে
শরীর শুধু ঘামে
হারিয়েছি হাসি।
- জনি সিদ্দিক
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































