চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ১৫ ঘণ্টা আগে

চুয়াডাঙ্গায় পিস্তল ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবির টহলদল। গত মঙ্গলবার রাতে ৫৮ বিজিবির অভিযানে এই অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৮ ব্যাটালিয়নের মেদিনীপুর বিজিবির একটি টহল দল। অভিযানকালে আন্তর্জাতিক সীমানার মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশবাগানের পাশে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এর মধ্যে রয়েছে একটি সচল ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি। উদ্ধারকৃত গুলিগুলো ম্যাগাজিনে লোড করা অবস্থায় ছিল।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য জীবননগর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়