রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৫ ঘণ্টা আগে

রায়গঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গ্রেপ্তার যুবক শান্ত (২৫) রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নলকা সৈয়দ স্প্রিং মিলের সামনের এলাকা থেকে শান্তকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়গঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ এপ্রিল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মানসিক প্রতিবন্ধী ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ রয়েছে, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়