reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ঘণ্টা আগে

সংক্ষিপ্ত সংবাদ

মাদকসহ গ্রেপ্তার

শেরপর প্রতিনিধি

শেরপুরে ২৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ। এর আগে মঙ্গলবার রাতে ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও নতুন সড়ক বাজারে ওই অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ২৬০ পিস ট্যাপেন্টাডল (ব্যথানাশক) ট্যাবলেটসহ রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। মেজর লাবিদ আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানায় দীর্ঘদিন থেকে সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে আশপাশে বিক্রি করে আসছিল। তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। ঝিনাইগাতী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে এবং দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

বিদ্যুৎস্পর্শে মৃত্যু

পার্বতীপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে পল্লী বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ইব্্রাহিম নবী (৫০) নামের এক ব্যক্তির মত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর চাকলা বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ইব্্রাহিম নবী একই এলাকার বাঘাচোরা হাজিপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা বলেন, বুধবার রাতে চাকলা বাজার এলাকায় সৈয়দপুর নেসকোর বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে সেচপাম্পের সংযোগ তার কাটার সময় উচ্চক্ষমতা সম্পন্ন অ্যালুমিনিয়াম তারের স্পর্শে ঘটনাস্থলে সে মারা যায়। সকালে স্থানীয় লোকজন খুঁটির নিচে মৃতদেহ পড়ে থাকতে দেখলে বিষয়টি জানাজানি হয়। মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের বিষয়ে কোন আপত্তি না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

কর্মশালা

ধনবাড়ী প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে গ্রাম আদালতবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও মিজ নূরজাহান আক্তার সাথী। আব্দুল লতিফের উপস্থাপনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, থানার ওসি নূরুস সালাম সিদ্দিক ও গ্রামআদালত টাঙ্গাইল জেলা সমন্বয়কারী মাহফুজা রহমানসহ অন্যরা।

কিষান-কিষানি সভা

সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় এক কৃষক-কৃষানি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে এ কর্মশালার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইউএনও আফরোজা আফসানা। প্রধান অতিথি ছিলেন জামালপুর খামারবাড়ির উপপরিচালক আলম শরীফ খান। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ।

গ্রাম আদালত কর্মশালা

রাণীশংকৈল প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্রামআদালতবিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন ইউএনও খাজিদা বেগম, সমাজসেবা কর্মকর্তা রাহিম উদ্দিন, থানার ওসি আমানুল্লাহ আল বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সাবেক সভাপতি মোবারক আলী, গ্রামআদালতের উপজেলা সমন্বয়কারী রাশেদা আকতার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়