দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
৫৮ মিনিট আগে
পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিশাল শোডাউন ও সবার কাছে দোয়া চেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা শ্রমিক দলের সভাপতি ও পটুয়াখালী জেলা জিয়া মঞ্চের সিনিয়র সহসভাপতি মো. আয়নাল হক।
বুধবার বেলা ১১টায় লোহালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিজবাড়ী (মধু হাওলাদার বাড়ি) থেকে মোটরসাইকেল ও সমর্থকদের নিয়ে শোডাউন শুরু করে প্রতাপপুর বাজার, পালপাড়া বাজার, বোর্ড অফিস এবং পটুয়াখালী সেতু এলাকা হয়ে কুরিপাইকাসহ বিভিন্ন ওয়ার্ড ও সড়ক ঘুরে নিজ বাড়িতে এসে শেষ হয়।
সোডাউনের সময় সড়কের বিভিন্ন স্থানে ও হাট বাজারে সাধারণ জনগণের কাছে দোয়া চান চেয়ারম্যান প্রার্থী আয়নাল হক।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































