কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নতুন ডিসির

সাতক্ষীরার কলারোয়ায় বাল্যবিয়ে, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কলারোয়া পাইলট হাইস্কুলে অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

নৈতিক শিক্ষার গুরুত্বারোপ করে তিনি বলেন, ছেলে-মেয়ের মধ্যে কোনো বিভেদ নয়, আসল কথা মানুষের মতো মানুষ হতে হবে। ইভটিজিং থেকে বাল্যবিয়ের প্রবণতা বাড়ে। সবার সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাল্যবিয়ে, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ সম্ভব।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

পরে ডিসি মিজ কাউসার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ও বিদ্যালয় পরিবেশ উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের শিষ্টাচার ও নৈতিকতা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন এবং উপজেলা অডিটোরিয়ামে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ নারীকে সেলাই মেশিন বিতরণ করেন।

এদিকে, উপজেলার পাঁচপোতা আশ্রয়ণ প্রকল্প, হেলাতলা কমিউনিটি ক্লিনিক, কলারোয়া গার্লস স্কুলে সাইক্লোন সেন্টার কাম একাডেমিক ভবন নির্মাণ, টিআর প্রকল্প, বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন নতুন ডিসি।

সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর মিজ কাউসার আজিজের এটাই প্রথম কলারোয়া উপজেলায় আগমন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়