নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০১৯

স্বাস্থ্য কমপ্লেক্সে জুস খাইয়ে অলংকার লুট

ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বাসন্তি সরকার (৫০) নামে এক গৃহবধূকে নেশাযুক্ত জুস পান করিয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। বাসন্তি উপজেলার তাশুল্যা বাংলাবাজারে গুরুদাস সরকারের স্ত্রী।

ভুক্তভোগী বাসন্তি জানান, ব্যথাজনিত কারণে সোমবার বিকাল ৫টায় তার স্বামী গুরুদাস সরকারকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ধ্যার দিকে ২৮ থেকে ৩০ বছরের এক যুবক তার ছেলের শিক্ষক বলে পরিচয় দিয়ে পরিবারের সবাই ভালো আছেন কিনা বলেও খোঁজখবর নেন। এরপর একটি জুসের বোতল বাসন্তির হাতে দিয়ে বলে কাকিমা এটা খান ভালো লাগবে। যুবককে বিশ্বাস করে বাসন্তি জুস পান করার কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে পড়েন। আশপাশের রোগীরারা বাসন্তিকে হাসপাতালের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে নার্স ও চিকিৎসকদের ডেকে আনেন। জ্ঞান ফিরে তিনি কানে হাত দিয়ে দেখেন দুল নেই। ব্যাগের ভেতরে থাকা ২ হাজার টাকা ও মোবাইল সেটটিও নিয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাক্সিক্ষত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়