কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
২৫ এপ্রিল, ২০২৪
একুশে পদকপ্রাপ্ত জালাল উদ্দিন খাঁর জন্মবার্ষিকী
কেন্দুয়ায় ৩ দিনব্যাপী জালাল মেলা

নেত্রকোনার কেন্দুয়ায় উপমহাদেশের প্রখ্যাত মরমী বাউল সাধক, একুশে পদকপ্রাপ্ত আত্মসন্ধানী বাউল কবি জালাল উদ্দিন খাঁর ১৩০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী জালাল মেলার আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়। এতে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমদাদুল হক তালুকদার বক্তব্য দেন। তিন দিনের মেলার আয়োজনে দেশবরেণ্য লোকসংস্কৃতি গবেষকদের অংশগ্রহণে আলোচনা, জাতীয় ও স্থানীয় বাউলশিল্পীদের জালালগীতি পরিবেশনা, মঞ্চ নাটক, গ্রামীণ মেলা ও পুতুল নাচের আয়োজন হতে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হকসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন








































