নেত্রকোনা প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ ড্র, জিতেছে বন্ধুত্ব

ছবি : প্রতিদিনের সংবাদ

নেত্রকোনার ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ। নেত্রকোনার আইডল বন্ধুবান্ধবের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

রবিবার (০৭ জুন) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থক ও খেলোয়াড়রা অংশ নেন। খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। নির্ধারিত সময় শেষে উভয় দল ১-১ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে।

তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় হয়ে উঠেছে বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা। আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। ব্যস্ত জীবনের নানা ব্যস্ততার মাঝেও এই ফুটবল ম্যাচের টানে দীর্ঘদিনের বন্ধু-বান্ধবরা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছেন।

ম্যাচ শেষে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ছিল আনন্দঘন পরিবেশ। সবাই একমত পোষণ করেন যে, জয়-পরাজয় নয়, বরং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তাদের মতে, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক বন্ধন সুদৃঢ় করারও একটি কার্যকর উপায়।

‘সুস্থ দেহ, সুন্দর মন—ফুটবল ফুটবল সারাক্ষণ’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ম্যাচটি শেষ পর্যন্ত বন্ধুত্ব, সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়