১ ঘণ্টা আগে
নবাব স্যার সলিমুল্লাহ’র ১৫৫তম জন্মবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার (৭ জুন) ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ’র ১৫৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এউপলক্ষ্যে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালামের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ বেগম বাজারস্থ নবাব স্যার সলিমুল্লাহ’র সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তাঁর কবর জিয়ারত করা হয়। এ উপলক্ষ্যে আজ বাদ আসর সলিমুল্লাহ মুসলিম হলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকার নবাব ও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখেন। ১৯১৫ সালের ১৬ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































