বগুড়া প্রতিনিধি

  ১৮ ঘণ্টা আগে

বগুড়ায় আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্য গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জ থানা এলাকায় সংঘটিত দুটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উন্মোচন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ১টি মোটরসাইকেল, ১টি বাটন মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং ৭.৫ (সাত দশমিক পাঁচ) আনা স্বর্ণালংকার ও ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সার্বিক দিক-নির্দেশনায় নন্দীগ্রাম ও শিবগঞ্জ থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে ডিবির অফিসার ইনচার্জ (ওসি)-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফজলুল হক এবং এসআই (নিরস্ত্র) মো. আশিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ জুন বগুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়