ক্রীড়া ডেস্ক
টেস্টে ফিরলেন ক্যামেরন ব্যানক্রফট

দুটি অ্যাশেজ টেস্ট শেষেই দল থেকে ছিটকে গিয়ে ছিলেন ক্যামেরন ব্যানক্রফট। বিরতি শেষে ফের অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন তিনি পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের জন্য ঘোষিত ১৪ জনের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাইকেল নেসের। সিম-বোলিং বিভাগের শক্তি বাড়াতেই দলে নেওয়া হয়েছে তাকে।
দলে অন্তর্ভুক্ত হয়েছেন জো বানস ও ট্রাভিস হেডও। তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মার্কাস হ্যারিস ও উসমান খাজা। ব্রিসবেনে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু ২১ নভেম্বর। দুদলের দ্বিতীয় ও ডে-নাইট টেস্টটি অ্যাডিলেইডে গড়াবে ২৯ নভেম্বর।
অস্ট্রেলিয়ান স্কোয়াড : টিম পেইন (অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, জো বার্নস, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসের, জেমস প্যাট্টিনসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।
"









































