reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

দাম কমেছে জেট ফুয়েলের

বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমেছে। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমানো হয়েছে ১৫ টাকা ৬৭ পয়সা।

রবিবার (৭ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৫০ টাকা ২১ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দশমিক ৯৮০৮ ডলার।

এর আগে সবশেষ গত ২৩ মে দেশে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা। একইসঙ্গে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়