নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ১৩৯ জন

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ঢাকা বিভাগে ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন, খুলনা বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে একজন, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে একজন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২৪ ডেঙ্গু রোগী। চলতি বছর এ পর্যন্ত মোট ৪ হাজার ৬৯২ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ২২ জুন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২.৬ শতাংশ পুরুষ এবং ৩৭.৪ শতাংশ নারী।
"







































