বিনোদন প্রতিবেদক

  ০৩ জুলাই, ২০১৭

অভিনেত্রী তানিয়া বৃষ্টির বাগদান

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ৩০ জুন তার বাগদান হয়ে গেল। বরের নাম সাব্বির চৌধুরী। তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে চাকরি করেন। পাশাপাশি তিনি বেশ কিছু টিভি নাটকও প্রযোজনা করেছেন।

২০১৮ সালে বিয়ের সব কাজ সম্পন্ন হবে বলে জানান তানিয়া বৃষ্টি। তিনি বলেন, ‘পারিবারিকভাবে সাব্বিরের সঙ্গে বাগদান হয়েছে। তবে তার সঙ্গে আগে থেকে পরিচয় ছিল আমার।’ তানিয়া বৃষ্টি আরো বলেন, ‘সাব্বিবের প্রযোজনায় আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি। সেখান থেকে তার সঙ্গে আমার পরিচয়। এরপর দুজনের মধ্যে ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে আমরা দুজনই নিজেদের পরিবারকে জানাই নিজেদের বিয়ের ভাবনার কথা। দুই পরিবার সবকিছু বিবেচনা করে আমাদের বিয়েতে সম্মতি দিয়েছে।’

২০১২ সালে ভিট চ্যানেল আই টপ মডেল দ্বিতীয় রানার আপের পুরস্কার অর্জন করেন তানিয়া বৃষ্টি। এরপর ছোটপর্দায় তিনি নিয়মিতই কাজ করছেন। পাশাপাশি বড়পর্দাতেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত ‘ঘাসফুল’, ‘আয়না সুন্দরী’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘যদি তুমি জানতে’ ছবিগুলো মুক্তি পেয়েছে। এ ছাড়া পরিচালক সোহানুর রহমান সোহানের ‘অবলা নারী’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। এ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এবারের ঈদে তানিয়া বৃষ্টি মডেল নোবেলের সঙ্গে ‘প্রতিশোধ’ নামে একটি নাটকে অভিনয় করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist