বিনোদন প্রতিবেদক
‘দুই দিনের দুনিয়া’ নিয়ে যা বললেন চঞ্চল ও বাবু

ট্রাক ড্রাইভার সামাদের সঙ্গে হাইওয়েতে দেখা হয় জামশেদ নামের এক অদ্ভুত ও রহস্যময় লোকের। জামশেদের দাবি, সে নাকি ভবিষ্যৎ থেকে এসেছে। সামাদ বুঝে উঠতে পারে না জামশেদ আসলে কী? পীর, সাধক বা গণক জাতীয় কেউ, নাকি একজন বাটপার! জামশেদের সঙ্গে সামাদের শুরু হয় দুই দিনের জার্নি। এরপরই সামাদের জীবনের সবকিছু আস্তে আস্তে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। প্রায় ১০০ মিনিটের রহস্যে ঘেরা দুর্দান্ত এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দুই দিনের দুনিয়া’। মিস্ট্রি-ড্রামা ঘরানার সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৩ অক্টোবর রাত ৮টায়। এই সিনেমার মধ্য দিয়ে অনেক দিন পর পর্দায় এক সঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী ও ফজলুর রহমান বাবুকে। আর ওটিটিতে এই জুটির প্রথম কাজ এটি। সেইসঙ্গে চরকিতে প্রথমবার দেখা যাবে তানভীন সুইটিকে। এতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মৌসুমি হামিদ, রাকিব হোসাইন ইভন, ইকবাল হোসাইন, শাক্ষ্য শহিদ, মান্তাহা ওয়ারদা, আনজুমান আরা শিরীন, হান্নান শ্যালী, নুসরাত জাহান নদী, সাজ্জাদ, বিটলু শামীম, মাহফুজ মুন্না, সোহেল মাসুদ, অনিক হাসান, সাইফ আহমেদ, সোহেল আহমেদ, রাচি চৌধুরী প্রমুখ।
"









































