বিনোদন প্রতিবেদক

  ১৯ জানুয়ারি, ২০২২

শেষ হলো শিলার ‘ঘর ভাঙ্গা সংসার’

সদ্য মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া নায়িকা শিরীন শিলা। নতুন বছরের শুরুতেই একটি ওয়েব সিরিজ এবং আগেই কাজ শুরু হওয়া একটি সিনেমার বাকি অংশের কাজ শেষ করলেন। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় বছরের প্রথম দিনেই শিরীন শিলা শুরু করেন সাত পর্বের ওয়েব সিরিজ ‘জিম্মি’র শুটিং। দ্রুত কাজ শেষ হয় এই ওয়েব সিরিজের। আর এর পরপরই মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘ঘর ভাঙ্গা সংসার’ সিনেমার কাজ শুরু করেন শিলা। এ সিনেমার তিনটি গান বাকি ছিল। হাবিবের কোরিওগ্রাফিতে তিনটি গানেরই কাজ শেষ করেন শিলা। কাজ শেষে তিনি রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় ফিরেছেন। ফিরেই তিনি বোনের ছেলের জন্মদিন উদযাপন করেন। বছরের শুরুটা বেশ ভালোভাবে শুরু হলো শিলার। যে কারণে আছেনও বেশ খোশ মেজাজে। ‘জিম্মি’ এবং ‘ঘর ভাঙ্গা সংসার’-এ কাজ করা প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘নতুন বছরের শুরুটাই হয়েছে জিম্মি ওয়েব সিরিজে কাজের মধ্য দিয়ে। এই সিরিজে আমি একজন অ্যাকশন গার্লের ভূমিকায় অভিনয় করেছি। এটা ভীষণ সত্যি যে, এতে কাজ করার জন্য আমাকে অনেক শ্রম দিতে হয়েছে, যা স্বাভাবিকভাবেই অন্যান্য সিনেমায় দিতে হয়নি। মনতাজুর রহমান আকবর স্যার খুব সহযোগিতা করেছেন। পুরো ইউনিট ছিল খুবই আন্তরিক। যেহেতু সাভারে শুটিং হয়েছে, তাই টানা কাজ করতে হয়েছে। জিম্মির গল্পটা থ্রিলারধর্মী আর ঘর ভাঙ্গা সংসার পারিবারিক গল্পের। তিনটি গানের কাজ বাকি ছিল। হাবিব ভাইয়ের কোরিওগ্রাফিতে অনেক দিন পর কাজ করলাম। গানগুলোর দৃশ্যায়ন খুব ভালো হয়েছে। সিনেমাটি নিয়ে আমার আশা তো রয়েছেই, গানগুলোও শ্রোতাণ্ডদর্শকের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’

এদিকে, আগামী ২৫ জানুয়ারি থেকে রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমার কাজ শুরু হওয়ার কথা। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে শিরীন শিলা অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশন’ ও মেহেদী হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’। এই সিনেমায় শিলা যে চরিত্রে অভিনয় করেছেন, তা নিয়ে পরিচালকসহ পুরো টিম ভীষণ আশাবাদী। কারণ ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমায় শিরীন শিলাকে দর্শক চিনবেন নতুন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়