গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

  ২৩ ঘণ্টা আগে

পদ্মার বাগাড় ও পাঙাশ ৬৭৬০০ টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান নামক এলাকায় গতকাল মঙ্গলবার ভোরের দিকে সেখানে নৌকা নিয়ে পদ্মায় জাল ফেলে মাছ শিকার করছিলেন স্থানীয় জেলে মোহাম্মদ আলী মোল্লা ও তার সঙ্গীরা। এ সময় তাদের জালে ধরা পড়ে বিশাল আকারের একটি পাঙাশ ও একটি বাগাড় মাছ। পরে বিক্রি করতে মাছ দুটি নেওয়া হয় দৌলতদিয়া ঘাট এলাকায় রেজাউল হকের আড়তে। সেখানে ওজন করে দেখা যায়, পাঙাশটি ১৯ কেজি ও বাগাড়টির ওজন ২৩ কেজি।

পরে নিলামে এক হাজার ৪০০ টাকা কেজি দরে পাঙাশ এবং এক হাজার ৬০০ টাকা কেজি দরে বাগাড়টি স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে বিক্রি করেন জেলে মোহাম্মদ আলী।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, পদ্মা নদীর বড় পাঙাশ ও বাগাড় মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই বেশি দামে বিক্রির আশায় জেলে মোহাম্মদ আলী মোল্লার কাছ থেকে ওই দুটি মাছ আমি কিনে নেই। পরে অনলাইনে যোগাযোগ করে ঢাকার ধামরাই থানার কালামপুর এলাকার আমেরিকা প্রবাসী এক ব্যক্তির কাছে মোট ৬৭ হাজার ৬০০ টাকায় মাছ দুটি বিক্রি করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়