রাজবাড়ী প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মো. আসাদুজ্জামান (২৪) নামে এক যুবকের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া এলাকার একটি পাটক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আসাদুজ্জামান মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। রাত ৮টার দিকে সৌদি প্রবাসী এক আত্মীয়ের কাছে জরুরি ভিত্তিতে ৫ হাজার টাকা প্রয়োজন বলে ফোন করেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, ‘এটি অত্যন্ত নৃশংস ঘটনা। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়