মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন

মুন্সীগঞ্জে বোরে চাষে বাম্পার ফলন হয়েছে। জেলায় ২৪ হাজার ৬১৭ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৩৮ হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে হেক্টরে প্রায় ৫ টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ২৪ হাজার ৬১৭ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। এর মধ্যে সদরে ১০৭৮ হেক্টর, টঙ্গিবাড়ীতে ২৫১৭ হেক্টর, লৌহজংয়ে ৩১৬৭ হেক্টর, সিরাজদিখানে ৫২৯৫ হেক্টর, গজারিয়ায় ২৫০৪ হেক্টর এবং শ্রীনগরে ১০০৫৬ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৪ হাজার ২২ টন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে হেক্টর প্রতি ৫ টন।

লৌহজংয়ের হাড়িদিয়া গ্রামের কৃষক জামাল মোল্লা বলেন, ঝড় বৃষ্টি না হওয়ায় ধান গাছের ক্ষতি হয়নি। ফলন অন্যান্য বছর থেকে ভালো হয়েছে। মাঠপর্যায়ের কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করার জন্য তিনি সরকারের কাছে দাবি জানান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিধ ড. মো. হাবিবুর রহমান প্রতিদিনের সংবাদকে জানান, আবহাওয়া অনুকূলে থাকায় প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। কৃষক পাকা ধান ঘরে তুলতে পেরেছে।

তিনি জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোরো ধানের (হাইব্রিড) আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা কর্মসূচি জিও-২৮০ অধীন জেলার ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার প্রদান করেছে। উচ্চফলনশীল ধান চাষে এবং সুষম সার ব্যবহারে কৃষককে উদ্বুদ্ধ করতে ঢাকা অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্প, পার্টনার প্রকল্প, রাজস্ব প্রকল্প এবং তেল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পে জেলায় ৩২১টি প্রদর্শনী প্লট করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়