রেজাউল করিম শামীম

  ২৩ ঘণ্টা আগে

অতিথি কলাম

একটি মৃত্যু ও কিছু কথা

আমার জন্যে খুবই শোকাবহ দিন ছিল রবিবার (৩১ মে)। এদিন ভোরে ঘুমের মধ্যেই মোবাইল ফোনটি বেজে উঠে। অনাকাঙ্ক্ষিত সংবাদের শঙ্কা নিয়েই ফোন রিসিভ করলাম। পেলাম শোক সংবাদ। আমার বড় বোনের স্বামী, দুলাভাই আবদুর রশিদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা।

জনাব রশিদ, ঢাকার লালমাটিয়ায় তার নিজস্ব অ্যাপার্টমেন্টে ইন্তেকাল করেন। ফলে লালমাটিয়ার বায়তুল হারাম জামে মসজিদে প্রথম জানাজা শেষে নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাধবপুরে। বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুর রশিদ মিয়াকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মধ?্য দিয়ে চিরবিদায় জানানো হয়েছে। মরহুমের গ্রামের বাড়িতে আনুষ্ঠানিকতা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জাতীয় পতাকায় আচ্ছাদিত মৃতদেহের ওপর পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন, বিউগলের করুণ সুর আর গান-স?্যালুটের মধ?্য দিয়ে বীর মুক্তিযোদ্ধার প্রতি জাতির শেষ শ্রদ্ধা জানানো হয়। এমন সম্মাননায় গর্বিত না হয়ে পারা যায় না।

স্থানীয় প্রশাসনের পক্ষে ব্রাহ্মণপাড়ার এসিল?্যান্ড তারেক রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ফজলুর রহমান, মাধবপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আযম মাস্টার, বিশিষ্ট সমাজসেবক ওবায়েদ উল্লাহ, ড. নুরুল আমিন ইকবালসহ স্থানীয় গণ?্যমা?ন?্য ব?্যক্তি, মরহুমের আত্মীয়স্বজন ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়