reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

আর্জেন্টিনা ২ : ২ মিসর

মেসি জাদুতেই সমতায় ফিরল আর্জেন্টিনা

মেসি জাদুতেই সমতায় ফিরল আর্জেন্টিনা। ২–০ থেকে চার মিনিটের মধ্যে ব্যবধান ২–২ করল আর্জেন্টিনা। ডান প্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রস ভাসিয়ে দেন লিওনেল মেসি। সেই বলের দারুণ ব্যবহার করেন ক্রিস্টিয়ান রোমেরো। কোনো বাধা ছাড়াই জোরালো হেডে বল পাঠিয়ে দেন জালে।

৭৯ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর হেডে ব্যবধান কমাল বর্তমান চ্যাম্পিয়নরা। দুই গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনার জন্য গোলটি যেন নতুন প্রাণ ফেরাল। মিসরের জমাট রক্ষণ ভাঙতে না পেরে বেশ কিছুক্ষণ ধরেই হতাশ হচ্ছিল স্কালোনির দল। তবে সেট-পিস বা আকাশী বল থেকেই এবার পথ খুঁজে পেল তারা।

আর্জেন্টাইন সেন্টার ব্যাক রোমেরো মাথা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে ম্যাচে ফিরিয়ে আনলেন দলকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়