১ ঘণ্টা আগে
সেই জিকোর গোলে লিড পেল মিসর

ভিএআর যাচাইয়ের বাতিলের পর আবারও মিসরের হয়ে গোল করলেন মোস্তাফা জিকোই। অলআউট অ্যাটাকে উঠে গিয়েছিল আর্জেন্টিনা। ট্রানজিশনে উঠে এসে দারুণভাবে গোলটা করলেন জিকো। ম্যাচের ৬৭ মিনিটে এল এই গোল। এতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সালাহরা।
আক্রমণের সূচনা করেন মোহাম্মদ সালাহ। তিনি ডান প্রান্তে বল বাড়িয়ে দেন দুর্দান্ত খেলতে থাকা হাইসেম হাসানের কাছে। হাসান নিচু ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মাঝখানে, আর কোনো মার্কিং ছাড়াই থাকা জিকো সহজ এক শটে বল জালে পাঠান।
এর আগে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গোল করেছিল মোস্তাফা জিকোই। তবে ভিএআর যাচাইয়ের পর গোলটি বাতিল হলো রেফারি। বিল্ড আপে লিসান্দ্রো মার্তিনেজকে করা ফাউলের কারণে সে গোলটা বাতিল করা হয়।শিরোপাধারী আর্জেন্টিনা এখন ভয়ংকর চাপে। তারা ইতোমধ্যেই দুই গোলে পিছিয়ে পড়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































