১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের দাপট দেখল বিশ্ব

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে হিমশিম খেতে হয়েছে ইরানকে। পরিস্থিতি এমন যে, ইরানকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে কি না, তা নিয়েই সন্দেহ তৈরি হয়। অবশেষে যুক্তরাষ্ট্র প্রবেশ করে নিউজিল্যান্ডকে রুখে দিয়ে আজ বিশ্বকাপের মঞ্চে দাপট দেখাল ইসলামি প্রজাতন্ত্র ইরান। তারা খেলাটি ২-২ গোলে ড্র করেছে।
মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন এলিজা জাস্ট। পিছিয়ে পড়লেও ইরানের হয়ে গোল দুটি শোধ করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি। ম্যাচে ১৭টি আক্রমণ করেছে ইরান আর নিউজিল্যান্ড ১৩টি।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































