কোন দিকে মাথা রেখে ঘুমানো উচিৎ

ছোটবেলায় মা, দাদী-নানীদের কাছে বহু বার শুনেছেন ‘উত্তর দিকে মাথা রেখে ঘুমাতে নেই।’ কিন্তু, সে সময় পাত্তা দেননি। কুসংস্কার ভেবে উ়ড়িয়ে দিয়েছেন! তবে এ বার বোধহয় তা ভেবে দেখার সময় এসেছে। বিজ্ঞানীদের দাবি, মা, দাদী, নানীদের সেই সাবধান বাণীই নাকি একেবারেই সঠিক। কিন্তু, কখনও তা ভেবে দেখেছেন, এর পিছনে কি কারণ রয়েছে?
আসলে পৃথিবীর উত্তর ও দক্ষিণ দুই মেরুতে যে চৌম্বক ক্ষেত্র রয়েছে তার পজিটিভ ও নেগেটিভ এফেক্ট রয়েছে। পজিটিভ এফেক্ট রয়েছে উত্তর দিকে আর নেগেটিভ দক্ষিণে। একই ভাবে মানব দেহেও চৌম্বক ক্ষেত্র রয়েছে। এর মধ্যে মাথার দিকে বা উত্তরে রয়েছে পজিটিভ এবং পায়ের দিকে রয়েছে নেগেটিভ পোল। পজিটিভ পোলগুলি পরস্পরকে প্রতিরোধ করে। অন্য দিকে, নেগেটিভ পোলগুলি উভয়কে আকর্ষণ করে। সোজা কথায় অপোজিটস একে অপরকে আকর্ষণ করে! ফলে, উত্তর দিকে মাথা রেখে ঘুমোলে সেই পজিটিভ এফেক্ট ব্যাহত হয়। এ কারণেই সে দিকে মাথা রেখে ঘুমোতে নেই।
চৌম্বক ক্ষেত্রের আকর্ষণের কারণেই দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমোলে শরীর ঝরঝরে থাকে।









































