reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

শেফ আফলাতুন নাহারের জন্মদিন উদযাপন

রন্ধনশিল্পী, লেখক, কালিনারি ট্রেনার এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সার্টিফাইড অ্যাসেসর ও ট্রেনার আফলাতুন নাহারের জন্মদিন ছিল সোমবার (৮ জুন)।

পারিবারিক পরিবেশে অনাড়ম্বরভাবে তার জন্মদিন উদযাপন করা হয়।

জন্মদিন উপলক্ষে নিজের অনুভূতি জানিয়ে শেফ আফলাতুন নাহার বলেন, এমন দিনে আমার পরলোকগত মা-বাবাকে বেশি করে মনে পড়ছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার সকাল শুরু হয়েছে। আমি এই দিনটি সব সময় পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করি, আজও তার ব্যতিক্রম হয়নি। এ ছাড়া পরবর্তী প্রকাশনার জন্যে কিছু লেখালেখি করেছি।

উল্লেখ্য, এখন পর্যন্ত তার তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে।

নিজের সেক্টর সম্পর্কে বলেন, কালিনারি সেক্টর একটি বিকাশমান সেক্টর। বাংলাদেশের শেফদের আন্তর্জাতিক চাহিদা অনেক। যতবেশি শিক্ষিত জনশক্তি এই সেক্টরে আসবে ততই কল্যাণকর। একজন ট্রেনার হিসেবে আমি খুব কাছ থেকে এই সেক্টরকে দেখছি এবং আশাবাদী হচ্ছি।

জন্মদিনে তিনি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন বলে জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়