গাজীপুর প্রতিনিধি

  ০৬ জুলাই, ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার পাসের হার ৯২.৬৬ %

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফলাফল বুধবার (৬ জুলাই) প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ।

সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuh2Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.results.nu.ac.bd I www.nubd.infoথেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ সব তথ্য জানান।

তিনি আরও জানান, এ পরীক্ষায় ৩১ টি অনার্স বিষয়ে ৮৫০ টি কলেজের মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ২ লাখ ৩৭ হাজার ১২৭ জন ৩য় বর্ষে প্রোমোটেড হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনার্স,জাতীয় বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়