reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুন, ২০২৬

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

‘য্যানন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক সমৃদ্ধ নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। সাশ্রয়ী মূল্যের নতুন স্মাটফোনটির মডেল ‘য্যানন এক্স২২ ৫জি’।

দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার ফোনটিতে থাকছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর। ফলে এই ফোনের সার্বিক পারফরমেন্স হবে দারুণ। এই স্মার্টফোনে আরও আছে ১৬ জিবি র‌্যাপিড মেমোরিসহ বিশাল স্টোরেজ ও দ্রুতগতির চার্জিং সুবিধার শক্তিশালী ব্যাটারিসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার।

ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ জানান, অবসিডিয়ান গ্রে এবং জেনিথ গ্রিন এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ফোনটির মূল্য ২৫ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। দেশের সব ওয়ালটন প্লাজা, নেক্সজি ব্র্যান্ডশপ, পরিবেশক শোরুম, মোবাইলের ব্র্যান্ড ও রিটেল আউটলেট থেকে কেনা যাচ্ছে নতুন এই ৫এ স্মার্টফোন। এছাড়া ঘরে বসেই ওয়ালটনের অনলাইন সেলস প্ল্যাটফর্ম (https://waltonplaza.com.bd) এবং (https://waltondigitech.com/) থেকেও এই নতুন ফোনটি সহজেই কিনতে পারছেন ক্রেতারা।

জানা গেছে, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে এলপিডিডিআর৫ মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছে। যা ব্যবহারকারী ১৬ জিবি পর্যন্ত র‌্যাপিড মেমোরি সুবিধা পাবেন, গ্রাফিক্স হিসেবে আছে এআরএম মালিজি৬১০ এমসি২। ফলে ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি। বিভিন্ন অ্যাপসের ব্যবহার, দ্রুত গতির ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে।

সংশ্লিষ্টরা জানান, ফোনটিতে অভ্যন্তরীণ মেমোরি রয়েছে ১২৮ গিগাবাইট। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৮ ইঞ্চির ইউ-নচ আইপিএস ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে পাওয়া যাবে ৬৩০ নিটস এইচবিএম ব্রাইটনেস। এসবের ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে মোবাইল স্পর্শে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫২ সেন্সরযুক্ত মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, পিডিএএফসহ ৮ মেগাপিক্সেলের আকর্ষণীয় সেলফি ক্যামেরা। ফোনটিতে আছে মাল্টিপল শুটিং মোড যেমন নাইট, প্রো ভিডিও, স্লো মোশন ও ম্যাক্রো। ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ২কে ইআইএস সুবিধা। আছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়