reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুন, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ“বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কার্যকর বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা কেবল একটি নিয়ন্ত্রক বাধ্যবাধকতা নয়, বরং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার একটি অপরিহার্য উপাদান। তিনি উল্লেখ করেন, ইসলামী ব্যাংক হিসেবে শরিয়াহ্ নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিরাপদ ও মানসম্মত বিনিয়োগ নিশ্চিত করা এবং আমানতকারীদের আস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্বশীল ও বিচক্ষণতার সঙ্গে যথাযথ বিনিয়োগ মূল্যায়ন, ঝুঁকি শনাক্তকরণ, প্রয়োজনীয় ডকুমেন্টেশন নিশ্চিতকরণ এবং নিয়মিত তদারকির মাধ্যমে বিনিয়োগের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সময়োপযোগী ও সঠিক বিনিয়োগ মূল্যায়ন ভবিষ্যতের বহু ঝুঁকি ও জটিলতা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপালও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন,মোঃ মাযহারুল আলম,অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টমো.জসিম উদ্দিনএবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের মোট ৪৮ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম আরও সুসংহত ও কার্যকর হবে।সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়