reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়ান্টিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে মাঠে নামছে টাইগাররা।

প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে অস্ট্রেলিয়া।

সিরিজের শেষ ম‍্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আজ খেলছেন না সৌম‍্য সরকার, মুস্তাফিজুর রহমান ও আব্দুল গাফ্ফার সাকলাইন।

বাংলাদেশ একাদশ : তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ : মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস, কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা ও স্পেন্সার জনসন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়