মাগুরা প্রতিনিধি
১ ঘণ্টা আগে
মাগুরায় ব্রাজিলের সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ছবি : প্রতিদিনের সংবাদ
ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ উপলক্ষে মাগুরায় ব্রাজিলের হলুদ-সবুজ সমর্থকদের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় সময় স্থানীয় নোমানী ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে পূর্বাশা সিনেমা হলের সামনে দলে দলে ব্রাজিল এর সমর্থকরা এসে জড়ো হয়। শোভাযাত্রাটিতে সমর্থকরা বিভিন্ন শ্লোগান ও ভুভুজেলা বাঁশি, পতাকা, ফেস্টুন এবং ঘোড়ার গাড়ি নিয়ে আনন্দ-উচ্ছ্বাস করতে থাকে।
সমর্থকরা প্রত্যাশা করে তাদের প্রিয় দল ব্রাজিল এবং নেইমারের হাতেই এবার বিশ্বকাপ উঠবে। বিশ্ব মঞ্চে তাদের প্রিয় দল আবারো প্রমাণ করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলই সেরা।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































