reporterঅনলাইন ডেস্ক
  ১০ জুন, ২০২৬

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘প্রাইম একাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ সিজন অনুষ্ঠিত

দেশের তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও কর্মসংস্থান উপযোগী হিসেবে গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে “প্রাইমএকাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০”।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) এবং ডিআইইউ ফাইন্যান্স ক্লাবের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ারের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষাবিদ এবং ব্যাংকিং খাতের অভিজ্ঞ পেশাজীবীরা অংশ নেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ, আর্থিক সাক্ষরতা সম্প্রসারণ এবং অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করাই ছিল আয়োজনটির মূল লক্ষ্য।প্রাইম ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট মনোয়ারা খাতুন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী এবং ট্রেজারার ড. হামিদুল হক খান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য এবং দিকনির্দেশনামূলক আলোচনার মাধ্যমে মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি ইন্টারেক্টিভ সেশন, যেখানে শিক্ষার্থীরা আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক খাতে ক্যারিয়ার গঠনের বিভিন্ন বাস্তবধর্মী বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন।

এ ছাড়া প্রাইম ব্যাংকের বিশেষজ্ঞদের পরিচালনায় একটি বিশেষ মক ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বাস্তব চাকরির সাক্ষাৎকার ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। সেশনে করপোরেট কমিউনিকেশন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ক্যারিয়ার প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যাংকিং খাতের পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগও সৃষ্টি হয়।আয়োজকরা জানান,প্রাইমএকাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০”-এর মতো উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি এবং অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার ব্যবধান কমিয়ে কর্মসংস্থানমুখী একটি কার্যকর ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়