reporterঅনলাইন ডেস্ক
  ২০ ঘণ্টা আগে

মার্কেন্টাইল ব্যাংকের আরো ৪টি উপশাখা উদ্বোধন

গ্রাহকের দোরগোড়ায় আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের গতকাল চারটি উপশাখা উদ্বোধন করেছে। উপশাখা চারটি হলো পিরোজপুরের স্বরুপকাঠীতে ‘মিয়ারহাট উপশাখা’, মাদারীপুরের শিবচরে ‘শিবচর উপশাখা’, ঢাকার কদমতলীতে ‘মেরাজনগর উপশাখা’ এবং ভোলায় ‘ভোলা বাংলাবাজার উপশাখা’। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপশাখাগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপব্যবস্থাপনা পরিচালক অসিম কুমার সাহা।

এসময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, ড. মো. জাহিদ হোসেন এবং ড. তাপস চন্দ্র পাল, এসইভিপিবৃন্দ মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মো. আব্দুল হালিম ও মেইন শাখার প্রধান মো. আব্দুল আউয়াল, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও ডিসিআরও শামীম আহমেদ, ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মো. অলিউল্লাহ, ৪টি উপশাখার ইনচার্জ ও নিয়ন্ত্রণকারী শাখার প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহী এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী ও অন্যান্য গ্রাহকবৃন্দ।

৪টি উপশাখার ঠিকানাঃ বরিশাল শাখার নিয়ন্ত্রণাধীন মিয়ারহাট উপশাখার ঠিকানা: ডিকে প্লাজা, উত্তর কৌরিখাড়া, ৯নং সুটিয়াকাঠী, নেসারাবাদ (স্বরুপকাঠী), পিরোজপুর; মাদারীপুর শাখার নিয়ন্ত্রণাধীন - শিবচর উপশাখার ঠিকানাঃ আব্দুল মজিদ খান মার্কেট, ০০৫১-০০, ০০৫১-০১, সদর রোড, শিবচর বাজার, শিবচর পৌরসভা, মাদারীপুর; ডেমরা এসএমই/কৃষি শাখা শাখার নিয়ন্ত্রণাধীন - মেরাজনগর উপশাখার ঠিকানাঃ আক্তার গার্ডেন, ১২৮-১২৯, মেরাজনগর বাজার রোড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কদমতলী, ঢাকা-১৩৬২ এবং ভোলা শাখার নিয়ন্ত্রণাধীন- ভোলা বাংলাবাজার উপশাখার ঠিকানা: মা শপিং কমপ্লেক্স, পশ্চিম জয়নগর, ৫নং দক্ষিণ জয়নগর, দৌলতখান, ভোলা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়