reporterঅনলাইন ডেস্ক
  ২০ ঘণ্টা আগে

জেলেদের মাঝে আল-আরাফাহ্ ব্যাংকের আর্থিক সহায়তা

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় মাছ ধরা বন্ধকালীন সময়ে দেশব্যাপী ৭৮৪ জন জেলের মাঝে ৭৯ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ কার্যক্রমের আওতায় ব্যাংকের কক্সবাজার শাখার মাধ্যমে ১৩১ জন এবং টেকনাফ শাখার মাধ্যমে ৫০ জন জেলের মাঝে নগদ ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

গত বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান কক্সবাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী এবং জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুরুল আলম, চট্টগ্রাম রিজিওনাল হেড আনম ফয়সাল কবির, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান এবং ব্যাংকের অন্যান্য শীর্ষ নির্বাহীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার শাখা ব্যবস্থাপক মোঃ ফরিদুল আলম। এছাড়া অনুষ্ঠানে জেলে পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ কার্যক্রমের আওতায় ব্যাংকের হাতিয়া শাখার মাধ্যমে ১৪৬ জন, শরণখোলা শাখার মাধ্যমে ১২৫ জন, আলিপুর শাখার মাধ্যমে ১০০ জন, মঠবাড়িয়া শাখার মাধ্যমে ১০৯ জন, বানরীপাড়া শাখার মাধ্যমে ৫৮ জন এবং পাথরঘাটা শাখার মাধ্যমে ৬৫ জন জেলের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়